আবার বাড়ল সোনার দাম

আবার বাড়ল সোনার দাম
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

আবারও বাড়ল সোনার দাম। নতুন দামের সোনা বাজারে বিক্রি হবে বুধবার থেকেই।

সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম প্রতি ভরিতে বাড়ানো হয়েছে ৫ হাজার ২৪৯ টাকা। তাতে অতীতের সব রেকর্ড ভেঙে দাম ২ লাখ ৪৪ হাজার টাকা ছাড়িয়েছে।

স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার সোনার দাম বাড়ানোর এই ঘোষণা দেয়। এর আগে মঙ্গলবার সারা দেশে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকায় বিক্রি হয় এই মানের সোনা। যা ছিল সর্বোচ্চ।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

অন্যান্য মানের সোনার দরও প্রায় একই হারে বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, বুধবার থেকে দেশের বাজারে হলমার্ক করা ২২ ক্যারেট মানের সোনা প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৪৪ হাজার ১২৭ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি কিনতে লাগবে ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৯৯ হাজার ৯৮৯ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকায় বিক্রি হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad