আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউশন টিমের সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে নির্দিষ্ট প্রসিকিউটরদের এই দায়িত্ব প্রদান করা হয়।
অফিস আদেশের তথ্য অনুযায়ী, আপিল বিভাগ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত চলাকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন প্রসিকিউটর শাইখ মাহদী এবং প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান।

এ ছাড়া, প্রসিকিউটর মো. মিজানুল ইসলামের সঙ্গে আদালত চলাকালীন সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রসিকিউটর এস এম মইনুল করিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হোসাইন তামিমের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন প্রসিকিউটর মো. মামুনুর রশীদ।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সই করা আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।


