পবিত্র রমজানের শেষ শুক্রবার আজ। রমজান মাসের শেষ শুক্রবারকে বলা হয় জুমাতুল বিদা, যার অর্থ বিদায়ী শুক্রবার।
জুমাতুল বিদার মধ্য দিয়ে পবিত্র এই মাসকে বিদায় জানানো হয়। দিনটি মুসলনমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এবছর জুমাতুল বিদার মাধ্যমে শেষ হচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান।
প্রতিবছরের মতো এবারও ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাত করবেন। সেখানে থাকবে আল্লাহর ক্ষমা ও রহমত কামনা। এ দিন বিশেষ মোনাজাত, নফল ইবাদত ও দান-সদকার মাধ্যমে আল্লাহর অনুগ্রহ লাভের চেষ্টা করা হয়।


