আগামীর সরকার হবে সনাতনী সম্প্রদায়েরও সরকার: ফারুক-ই-আজম

আগামীর সরকার হবে সনাতনী সম্প্রদায়েরও সরকার: ফারুক-ই-আজম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। ফাইল ছবি
Advertisement
Advertisement

আগামীতে নির্বাচিত সরকার সনাতনী সম্প্রদায়েরও সরকার হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক)। তিনি বলেন, ‘সেই সরকার ন্যায্য দাবি বাস্তবায়ন করবে এবং সমাজ থেকে মিথ্যা ও দুর্জনকে বিতাড়িত করবে।’

শনিবার চট্টগ্রামের আন্দরকিল্লায় শুভ জন্মাষ্টমী ও মহাশোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সাধারণ সম্পাদক বাবু আর কে দাশ রুপু। উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘আমাদের সমাজকে বিভাজিত করার চেষ্টা হয়েছে বারবার। কিন্তু শুভবুদ্ধি মানুষকে একত্রিত করেছে। কংসের মতো দুর্জনেরা সমাজকে দমাতে চাইলেও সত্য ও শুভের শক্তিতে তারা কখনো সফল হয়নি।’

তিনি আরও বলেন, ‘চার দিনের অনুষ্ঠানে সব ধর্ম ও শ্রেণিপেশার মানুষকে অংশগ্রহণের আহ্বান জানাই। এতে আগামীর বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় শক্তি যোগাবে। সনাতনী সম্প্রদায়ের দাবিগুলোও আরও জোরালোভাবে উত্থাপন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং শুভাশীর্বাদক ছিলেন শ্রীমৎ রবীশরানন্দ পুরী মহারাজ। এ ছাড়া বিভিন্ন মঠ-মন্দিরের পুরোহিত, সনাতনী সম্প্রদায়ের বিপুলসংখ্যক ভক্ত, নানা শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad