বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুর

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুর
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক শিশু নিহত হয়েছেন। শনিবার মাটিডালি বিমান মোড় ও টিএমএসএস মেডিকেল কলেজের সামনে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বগুড়া সদরের গোপালবাড়ী এলাকার মৃত সিদ্দিক সরদারের স্ত্রী রেহেনা বেগম (৪৫) এবং এক বছরের শিশু জোবাইদা, মোকামতলা বন্দরের দিদারুল ইসলাম জিহাদের মেয়ে।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানিয়েছেন, সকালে মাটিডালি মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল রেহেনাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় টিএমএসএস হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মোটরসাইকেল চালক মোহাম্মদ নাঈমও আহত হয়েছেন। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।

এর আগে, ভোরে মোকামতলা বন্দরের দিদারুল ইসলাম জিহাদের পরিবার ঢাকা থেকে প্রাইভেটকারে ফিরছিলেন। পথে টিএমএসএস মেডিকেল কলেজের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা খায়। এতে জিহাদের এক বছরের মেয়ে জোবাইদা ঘটনাস্থলেই মারা যায়। গাড়িতে থাকা অন্যরা আহত হয়েছেন এবং তাদেরকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, পৃথক দুই দুর্ঘটনার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সংশ্লিষ্ট গাড়ি জব্দ করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad