আওয়ামী লীগ এখন মাফিয়া পার্টি: সালাহউদ্দিন আহমদ

আওয়ামী লীগ এখন মাফিয়া পার্টি: সালাহউদ্দিন আহমদ
চকরিয়া উপজেলার বরইতলীতে আয়োজিত পথসভায় বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। শুক্রবার বিকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলীতে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

আওয়ামী লীগ এখন রাজনৈতিক দল নয়, বরং একটি মাফিয়া পার্টিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ এক সময় রাজনৈতিক দল ছিল, এখন মাফিয়া পার্টি। এই দলটি এখন বাংলাদেশের বিপক্ষ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত।’

শুক্রবার বিকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলীতে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশের উৎপাদিত পণ্যের ওপর যেমন লেখা থাকে ‘মেইড ইন বাংলাদেশ’, তেমনি আওয়ামী লীগ হলো ‘মেইড ইন ইন্ডিয়া’।’

এ সময় তিনি প্রশ্ন তুলে বলেন, ‘ইন্ডিয়ার মাল ইন্ডিয়ায় রপ্তানি হয়ে গেছে, এখন নতুন করে পাকিস্তানি মাল আসবে নাকি।’

আরও পড়ুন

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, যেখানে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসবে না।’

ধর্মীয় বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যারা দেশ নিয়ে কোনো পরিকল্পনা না দিয়ে শুধুই জান্নাতের কথা বলছে, তারা মানুষের ঈমান নষ্ট করছে।’

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘গরিব মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। কৃষকের মেরুদণ্ড শক্তিশালী হলে জাতির মেরুদণ্ডও শক্তিশালী হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে থাকা দল বিএনপি।’

পথসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম. মোবারক আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad