পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পৈতৃক বাড়িতে চুরি হয়নি, ঝড়ে ছিঁড়ে পড়া বাড়ির বৈদ্যুতিক তার অজ্ঞাতনামা ব্যক্তিরা নিয়ে গেছে। এমন দাবি করে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমে আসা আইজিপির বাড়িতে চুরির খবরটি সঠিক নয়। প্রকৃতপক্ষে মঙ্গলবার রাতে ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ চলে যায়। এ সময় আইজিপির বাড়ির দেওয়াল সংলগ্ন বিদ্যুতের সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরে অজ্ঞাতনামা ব্যক্তিরা এই তার নিয়ে যায়।
তার নিয়ে যাওয়ার দায়ে এরই মধ্যে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


