‘অসমাপ্ত আত্মজীবনী’: নজরদারিতে জাবেদ পাটোয়ারীসহ ১২৩

‘অসমাপ্ত আত্মজীবনী’: নজরদারিতে জাবেদ পাটোয়ারীসহ ১২৩
Advertisement
Advertisement

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে টাকা-ফ্ল্যাট নেওয়ার অভিযোগে ১২৩ জনকে নজরদারিতে রেখেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

এদের মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী রয়েছেন। তাদের বিরুদ্ধে বইটি রচনা ও সম্পাদনা করে সরকারি পদ, অর্থ ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দুদকের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

২০১২ সালে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি প্রকাশিত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছিলেন, বঙ্গবন্ধুর লেখা চারটি খাতা সম্পাদনা ও সংশোধনের পরই বইটি প্রকাশিত হয়েছে।

সম্প্রতি প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, বইটি আসলে রচনা করেছেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী ও তার নেতৃত্বাধীন আরও ১২৩ কর্মকর্তা। অভিযোগে বলা হয়, এর বিনিময়ে তারা নগদ অর্থ, ফ্ল্যাট ও বিভিন্ন সরকারি সুবিধা পান। দুদক জানিয়েছে, অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad