অর্থনৈতিক সংস্কার নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় এনসিপির

অর্থনৈতিক সংস্কার নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় এনসিপির
অর্থনৈতিক সংস্কার নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় এনসিপির
Advertisement
Advertisement

অর্থনৈতিক সংস্কার নিয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার বিকালে রাজধানীর একটি হোটেলে দলটির শিল্প ও বাণিজ্য সেলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচ্য বিষয় ছিল— ‘বিলম্ব ব্যয়বহুল: কেন তাৎক্ষণিক অর্থনৈতিক সংস্কার অনিবার্য।’

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এ ছাড়া এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।

সভায় আরও বক্তব্য দেন ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই ও বিজেএমইএ নেতারা, পাশাপাশি আবাসন ও নবায়নযোগ্য জ্বালানি খাতের উদ্যোক্তারা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ এবং আলোচ্য বিষয়ের ওপর কনসেপ্ট নোট উপস্থাপন করেন যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল।

আরও পড়ুন

প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন বলেন, ব্যবসায়ীদের মতামত এনসিপির অর্থনৈতিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাসীরুদ্দীন পাটওয়ারী বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, সংস্কার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে এবং এ বিষয়ে ব্যবসায়ী সমাজকে সোচ্চার হতে হবে।

বক্তারা তাৎক্ষণিক অর্থনৈতিক সংস্কারের ওপর জোর দিয়ে ব্যাংক খাতের অনিয়ম, ঋণখেলাপি সমস্যা এবং রাজস্ব ব্যবস্থার নানা সীমাবদ্ধতার সমালোচনা করেন। এ সময় বাংলাদেশ ব্যাংক-এর কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলা হয়।

ব্যবসায়ী নেতারা প্রাতিষ্ঠানিক সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনীতি পুনরুদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad