অভিনেতা সিদ্দিক কারাগারে

অভিনেতা সিদ্দিক কারাগারে
অভিনেতা সিদ্দিককে আটকের পর মারধর করে কিছু লোক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশানে জব্বার আলী হাওলাদারকে হত্যার চেষ্টা হয়। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিনেতা সিদ্দিককে রিমান্ডে নিয়েছিল পুলিশ।

বুধবার সাত দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে সিদ্দিকের পক্ষে জামিনের আবেদন করা হয়।

আরও পড়ুন

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৯ এপ্রিল রাজধানীর বেইলি রোড এলাকা দিয়ে যাওয়ার সময় কিছু যুবক অভিনেতা সিদ্দিককে আটক করেন। তাকে মারধর করে রমনা মডেল থানায় হস্তান্তর করা হয়। পুলিশ পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করে। এ সময় গুলশান থানার একটি হত্যা প্রচেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি করেন জব্বার আলী হাওলাদার নিজেই।

এ মামলাতেই সিদ্দিককে ৩০ এপ্রিল সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad