অপারেশন ডেভিল হান্ট: রাজধানীতে গ্রেপ্তার ৪৯

অপারেশন ডেভিল হান্ট: রাজধানীতে গ্রেপ্তার ৪৯
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুগদা, যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর ও রূপনগর থানা এলাকায় অভিযান চালায় পুলিশ।

বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মুগদা থানায় ১৮, যাত্রাবাড়ী থানায় ১৩, শেরেবাংলা নগর থানায় চারজন ও রূপনগর থানাধীন এলাকা থেকে রয়েছেন ১৪ জন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মুগদা থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মুগদা থানা পুলিশ একই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১৮ জনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মানিক (৩২), মো. ওসমান (২৪), মো. আল আমিন হোসেন ওরফে ফারহান (৩২), মো. রফিকুল ইসলাম শাওন (২৩), মো. হৃদয় (২০), মো. মেহেদী হাসান (২০), মো. হেলাল উদ্দিন শুভ (২০), মো. স্বপন (১৯), মো. শামীম (১৯), মো. গোলাম রাব্বি (২৪), চাল্লি রানা (৩২), মো. আবির হোসেন (২২), মো. নাসির (৩০), মো. নাজমুল হোসেন (২৫), মো. উসমান গনি (৪৪), মো. জনসন মিয়া (৪২), মো. মিন্টু মিয়া (৫৫) ও নাজিম উদ্দিন নাজু (৪১)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

একইভাবে ডেভিল হান্ট ফেইজ টু- এর অংশ হিসেবে বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানায় অভিযান চালিয়ে চারজন ও রূপনগর থানায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়া মেনে আদালতে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর