রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক লিটন

রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক লিটন
রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক লিটন দাস। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

২০২৩ সালের বিপিএল থেকে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিয়ে আসছিলেন নুরুল হাসান সোহান। এবারের আসরেও তার কাঁধেই ছিল ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বের ভার। কিন্তু দলের টানা তিন হারের প্রভাবে তাকে সরিয়ে দিয়ে লিটন দাসকে অধিনায়ক করেছে রংপুর। শুক্রবার দলীয় অনুশীলন শেষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে লিটনকে অধিনায়ক করার সিদ্ধান্ত জানান কোচ মিকি আর্থার।

লিটনকেই কেন অধিনায়ক হিসেবে বেছে নিলেন তারা? এই প্রশ্নের জবাবে আর্থার বলেন, ‘কারণটা খুবই সহজ, সে জাতীয় দলের অধিনায়ক। চিন্তাভাবনা, আগ্রাসী মানসিকতা নিয়ে ক্রিকেটটা যেভাবে সে খেলে, আমার খুবই পছন্দ।।’

লিটনের অধিনায়কত্ব নিয়ে আর্থার আরো বলেন, ‘ লিটন এক সহজাত নেতা। সবাই যাকে সম্মান করে, তার কথা শোনে। এসব গুণের জন্যই কিন্তু লিটন টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে।’

টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল নিয়েও টানা তিন ম্যাচে হেরেছে রংপুর। খানিকটা ঝুলছে প্লে অফের ভাগ্যও। বাকি দুই ম্যাচের অন্তত একটিতে জিততেই হবে। এর মধ্যে অধিনায়ক সোহানও পারফর্ম করেননি। সব মিলিয়ে তাকে সরিয়ে দিয়েই লিটনকে দায়িত্ব দিয়েছে রংপুর।

বিশ্বকাপের আগে ফ্র্যাঞ্চাইজির হয়ে অধিনায়কত্ব করা নিয়ে লিটন বলেন, ‘বিশ্বকাপ নিয়ে ভাবছি না। সম্পূর্ণ ডেডিকেশন এখানে আমার ফ্র‍্যাঞ্চাইজির জন্যই থাকবে। এবং তারা যখন নিজে থেকে এই জিনিসটা চেয়েছে আমার দায়িত্ব সেটা গ্রহণ করার জন্য। আমি আমার মনে হয় আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর