নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন সেটা নিয়ে যখন চলছে নানা জল্পনা-কল্পনা, তখন জানা গেল এতে টেকনোক্র্যাট হিসেবে স্থান পাচ্ছেন খলিলুর রহমান।
যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। পাশাপাশি ছিলেন রোহিঙ্গা বিষয় হাই রিপ্রেজেনটেটিভও।
মন্ত্রীদের যে তালিকা টাইমস অব বাংলাদেশের হাতে এসেছে, সেখানেও রয়েছে তার নাম। তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
যদিও সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে, খলিলুর রহমান পাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।
খলিলুর রহমান প্রথম বিসিএসের কর্মকর্তা। ১৯৭৯ সালে তিনি পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন।


