নিকারের সভা: দেশে আরও চারটি নতুন থানা

নিকারের সভা: দেশে আরও চারটি নতুন থানা
উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
Advertisement
Advertisement

নরসিংদী জেলার রায়পুরা থানা ভেঙে নতুন একটি থানাসহ দেশে চারটি নতুন থানা হচ্ছে।  প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার বাসভবন যমুনায় নিকারের এই সভা হয়। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে নিকারের এটি প্রথম সভা।

অপর নতুন তিনটি থানা হচ্ছে গাজীপুর জেলার পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল দক্ষিণ ও কক্সবাজার জেলার মাতারবাড়ী।

এছাড়া এছাড়া সাতক্ষীরাকে ‘বি’ থেকে ‘এ’ শ্রেণির জেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদন করেছে নিকার।

সভায় অর্থ মন্ত্রণালয়ের আওতায় জাতীয় রাজস্ব বোর্ডকে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামের দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

এছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। তবে মন্ত্রণায়টির ইংরেজি নাম আগের মতই বহাল থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর