অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের জন্য শুক্রবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলের নেতৃত্বে আছেন আজিজুল হাকিম তামিম। চমক হিসেবে আছেন অলরাউন্ডার শেখ পারভেজ জীবন। এছাড়া বছরজুড়ে খেলা নিয়মিত মুখরাই জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলে।

‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। আগামী ১৫ জানুয়ারি জিম্বাবুয়ে ও নামিবিয়া মিলে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১৭ জানুয়ারি। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে  বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ২০ জানুয়ারি বুলাওয়েতে হবে দ্বিতীয় ম্যাচও, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২৩ জানুয়ারি হারারেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড

আজিজুল হাকিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ–অধিনায়ক), সামিউন বাসির, পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদ হাসান, কালাম সিদ্দিকী, রিফাত বেগ, সাদ ইসলাম, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন।

স্ট্যান্ডবাই: আবদুর রহিম, দেবাশীষ সরকার, রাফিউজ্জামান, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ, সানজিদ মজুমদার ও মোহাম্মদ সবুজ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad