জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আযাদের মনোনয়ন বাতিল

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আযাদের মনোনয়ন বাতিল
হামিদুর রহমান আযাদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হামিদুর রহমান আযাদসহ দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান। সেই সঙ্গে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন শেষে এ সিদ্ধান্তের কথা জানান রিটার্নিং কর্মকর্তা। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, যাচাই-বাছাইয়ের সময় হামিদুর রহমান আযাদের বিরুদ্ধে চলমান মামলার তথ্য উঠে আসে। বিষয়টি পর্যালোচনা শেষে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রথমে তার মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরবর্তীতে মামলাসংক্রান্ত জটিলতার কারণে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে কক্সবাজার-২ আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, ইসলামী আন্দোলনের প্রার্থী জিয়াউল হক, খেলাফত মজলিশের প্রার্থী ওবাদুল কাদের নদভী, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী এস এম রোকনুজ্জামান খান এবং জাতীয় পার্টির প্রার্থী মো. মাহমুদুল করিম।

উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ঘোষিত সংশোধিত তফসিল অনুযায়ী ৪ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad