রাষ্ট্রীয় শোক দিবস ও অনিবার্য কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের অনুষ্ঠান এবং প্রদর্শনী স্থগিত করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক (প্রশাসন) পূর্ণলাক্ষ চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ২০ ডিসেম্বর একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।
ওইদিনই ওসমান হাদির মৃত্যুর খবরে ঢাকায় অবস্থিত দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম, প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। একইদিনে ধানমন্ডিতে অবস্থিত ছায়ানট ভবনেও ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়।
পরদিন ঢাকার তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়েও আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।


