অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি হবে দুই ধাপে

অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি হবে দুই ধাপে
ছবি: টাইমস
Advertisement
Advertisement

অধস্তন আদালতের বিচারকদের ডিসেম্বরের এক মাসের অবকাশকালীন ছুটি এখন থেকে দুই ধাপে কাটাতে হবে। জুনের প্রথমার্ধে ১৫ দিন ও ডিসেম্বরের শেষার্ধে ১৫ দিন ছুটি থাকবে নিম্ন আদালতে।

সোমবার সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সভার একাধিক নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এদিন বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি। এতে হাই কোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেন।

এ ছাড়া ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তার পদায়ন হবে বলে জানা গেছে। এরই মধ্যে ৬ কর্মকর্তাকে সুপ্রিম কোর্ট সচিবালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad