অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ ডিআইজি

অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ ডিআইজি
Advertisement
Advertisement

পুলিশের ডিআইজি পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-২ অনুযায়ী এই পদোন্নতি কার্যকর হবে যোগদানের তারিখ থেকে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশের ভিত্তিতে এই পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতি পাওয়া পাঁচ কর্মকর্তা হলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এনএসআই-এর পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মোশাররফ হোসাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌহিদ আহমেদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

আরও পড়ুন

গ্রেড-১ পেলেন দুই কর্মকর্তা

এ ছাড়া পৃথক আরেক প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার দুজন পুলিশ কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

তারা হলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা ও পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad