৬ সিটিতে প্রশাসক নিয়োগ চ্যালেঞ্জ করে রিট

৬ সিটিতে প্রশাসক নিয়োগ চ্যালেঞ্জ করে রিট
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকার দুই সিটি করপোরেশনসহ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের ৬ আইনজীবী এই রিট করেন। রিটকারীরা হলেন মো. গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, মো. আবু দাউদ নিজামী, মো. আল মুত্তাকী বিল্লাহ, মো. ইসমাঈল হোসেন ও সাইফুল্লাহ খালেদ। রিটে স্থানীয় সরকার বিভাগের সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও ৬ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

রিটে ৩০ দিনের মধ্যে নির্বাচন এবং নির্বাচনের আগ পর্যন্ত জেলা প্রশাসকদের দিয়ে সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছে। সেইসঙ্গে ৬ সিটির প্রশাসকদের নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না-এই মর্মে রুল চাওয়া হয়েছে।

এর আগে, গত ২২ ফেব্রুয়ারি দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয় সরকার। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকারকে নিয়োগ দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর