হাদিকে গুলি: সন্দেহভাজন ফয়সালের স্ত্রী-শ্যালকসহ আটক ৩

হাদিকে গুলি: সন্দেহভাজন ফয়সালের স্ত্রী-শ্যালকসহ আটক ৩
ফয়সালের শ্যালক শিপু, স্ত্রী সামিয়া ও বান্ধবী | ছবি: র‌্যাব
Advertisement
Advertisement

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী ও শ্যালকসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখা রোববার রাতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে আটক করা হয়।

রোববার তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব। যদিও ফয়সাল করিমের কোনো খোঁজ মেলেনি এখনও।

এর আগে শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট রোডে চলন্ত রিকশায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পাশের একটি চলন্ত মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়।

এতে হাদির মাথায় গুলি লাগে। দ্রুত তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে।

আরও পড়ুন

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হয়।

শনিবার ওই ব্যক্তির ছবি গণমাধ্যমে পাঠিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, ওসমান হাদির ওপর গুলির ঘটনার সিসিটিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়েছে। তার ব্যাপারে তথ্য দিতে সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

এ ছাড়া ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারেরও ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তাছাড়া এ হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে শনাক্ত করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর