মুন্সিগঞ্জে নদী থেকে নারী ও যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে নদী থেকে নারী ও যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারী (৩৫) ও এক যুবকের (৪৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। এর মধ্যে নারীর দুটি পা রশি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

রোববার দুপুর ২টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের চর রমাজানবেগ গ্রামসংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, আনুমানিক এক সপ্তাহ আগে তাদের হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হতে পারে। নারীর পা বাঁধা থাকায় ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছেন তারা।

গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক শরজিৎ কুমার ঘোষ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। উদ্ধার করা নারীর পা রশি দিয়ে বাঁধা ছিল এবং পুরুষের মরদেহে তীব্র পচন ধরেছে।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর