ফোন করে জামায়াত আমিরের খোঁজ নিলেন সেনাপ্রধান

ফোন করে জামায়াত আমিরের খোঁজ নিলেন সেনাপ্রধান
সমাবেশে বক্তব্য শুরুর পর অসুস্থ হয়ে পড়ে যান জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার বিকালে শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, জামায়াত আমারিরের খোঁজ নিতে সেনাপ্রধান তাকে ফোন দিয়েছিলেন।

অ্যাডমিনের পক্ষ থেকে দেওয়া পোস্টে বলা হয়, ‘আমিরে জামায়াত শফিকুর রহমানের অসুস্থ হওয়ার খবর শুনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। তিনি জানান, জামায়াত আমিরের চিকিৎসার জন্য যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন।’

পোস্টে আরও উল্লেখ করা হয়, ‘সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে বক্তব্যের একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। বক্তব্য শেষে দ্রুত তাকে চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে রাতে দিকে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad