হেয়ারকাট বাতিল ও স্বাভাবিক লেনদেনের দাবিতে চট্টগ্রামে আরও দুইটি ব্যাংকে তালা দিয়েছে আমানতকারীরা। সোমবার বেলা ১১টার পর আগ্রাবাদ এক্সিম ব্যাংক ও এর পাশে ইউনিয়ন ব্যাংকের ব্রাঞ্চে তালা লাগিয়েছে তারা।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আন্দোলনকারীরা বলছেন, ২০২৪ ও ২০২৫ সালে তাদের মুনাফা দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে, গত দুই বছর ব্যাংক লোকসান করেছে। তাই বছরে তাদের মূলধন থেকে হেয়ারকাটের নাম করে টাকা কেটে নেওয়া হচ্ছে।
এর আগে, রোববার একই দাবিতে নগরের খাতুনগঞ্জে সম্মিলিত ইসলামী ব্যাংকের পাঁচটি ব্রাঞ্চে তালা লাগিয়ে দেয় আমানতকারীরা।


