মিরপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪০

মিরপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪০
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।

সোমবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে নিয়মিত মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা রয়েছেন। অভিযান শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর