প্রতিশোধ বা ধ্বংস নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির মূল কাজ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, বিএনপি গণতন্ত্র ও জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলের চেয়ারপারসন খালেদা জিয়া নানা নির্যাতন ও কষ্ট সহ্য করেছেন। তবুও তিনি প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতিতে নয়, বরং মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহস জোগানোর আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার হাকিমপুর উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গরিব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যশস্য, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করা হয় এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


