মাইনাস ৮ ডিগ্রিতে শুটিং করলেন সুনেরাহ-রেহান

মাইনাস ৮ ডিগ্রিতে শুটিং করলেন সুনেরাহ-রেহান
ফররুখ আহেমদ রেহান ও সুনেরাহ বিনতে কামাল
Advertisement
Advertisement

নেপালের মুস্তাং জেলার জমসম শহর সমুদ্রপৃষ্ঠ থেকে ২৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত। শহরটি কালী গান্ধাকী নদীর তীরে বিস্তৃত তুষারবেষ্টিত পাহাড় এবং নীল আকাশের জন্য পরিচিত। এই শহর বহুদিন ধরেই বলিউডের প্রিয় শুটিং স্পট। সেখানে মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’র শুটিং করেছেন সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ আহেমদ রেহান।

‘ও জান’ শুটিং হয়েছে মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যা বাংলাদেশের কোনো শুটিং টিমের জন্য নতুন এবং চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। এটি মূলত জনপ্রিয় মিউজিক্যাল ফিল্ম ‘ময়না’ টিমের দ্বিতীয় প্রজেক্ট। গানটির কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়, কথা লিখেছেন আছেন আসিফ ইকবাল, আর সুর করেছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকন। সংগীতায়োজন করেছেন আভ্রাল সাহির। ভিডিও নির্মাণে করেছেন তানিম রহমান অংশু।

সুনেরাহ বলেন, ‘জমসম যেন শিল্পীর হাতে আঁকা কোনো ছবির মতো সুন্দর। তবে মাইনাস ৮ ডিগ্রিতে শুটিং মোটেই সহজ ছিল না। তবুও এই অভিজ্ঞতা আজীবনের স্মৃতি হয়ে থাকবে। দর্শক গান দেখলে নেপালের সৌন্দর্যও অনুভব করবেন।’ ফররুখ রেহান বলেন, ‘নেপালের মতো জায়গায় সিনেমাটিক শুটিং অভিজ্ঞতা অসাধারণ। তিক্ত ঠাণ্ডা থাকলেও দৃশ্যের সৌন্দর্য সব মিলিয়ে দিয়েছে।’

গানচিল মিউজিকের কর্ণধার আসিফ ইকবাল বলেছেন, ‘ও জান’ একটি নিটল প্রেমের গল্প, যেখানে কথা, সুর, কণ্ঠ ও দৃশ্যায়নের প্রতিটি স্তরে নতুন সংযোজন আছে। নির্মাতা তানিম রহমান অংশু যোগ করেন, ‘গানটির দৃশ্যায়ন চোখে আরাম দেবে, তুষার, পাহাড় ও প্রেম এক হয়ে যাবে।’

ফিল্মটি বাংলাদেশ, ভারত ও নেপালের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে। ভারতের সিনেমাটোগ্রাফার ও কোরিওগ্রাফার, নেপালের লোকেশন ম্যানেজার এবং বাংলাদেশের পরিচালক ও কো-প্রডিউসাররা একত্রে কাজ করেছেন। বছরের শুরুতে মুক্তির পরিকল্পনা থাকলেও, ৩০ জানুয়ারি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর