ফরিদপুরে ইয়াবাসহ নারী আটক, মাদক সেবনের দায়ে কারাগারে যুবক

ফরিদপুরে ইয়াবাসহ নারী আটক, মাদক সেবনের দায়ে কারাগারে যুবক
মানিক মোল্যা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

‎ফরিদপুরের চরভদ্রাসনে আলাদা মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ চম্পা বেগম (৫৫) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এছাড়া মাদক সেবনের দায়ে মানিক মোল্যা (২৬) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল ৯টার দিকে মধ্যে চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেনের নেতৃত্বে অভিযানে চম্পা বেগমকে আটক করা হয়।

‎অভিযানকালে বাজারের একটি ভাড়াটিয়া স্থাপনায় তার কাছ থেকে নীল রঙের জিপারযুক্ত পলিথিনের প্যাকেটে থাকা ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

‎এ ঘটনায় চরভদ্রাসন থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত চম্পা বেগমকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

‎অপরদিকে একইদিন দুপুরে চরভদ্রাসন উপজেলা সদর বাজার সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অপরাধে মানিক মোল্যা (২৬) নামে এক যুবককে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

‎সংশ্লিষ্টরা জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথকভাবে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad