নরসিংদীতে মাটির দেয়াল ধসে শিশুর মৃত্যু

নরসিংদীতে মাটির দেয়াল ধসে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নরসিংদীর রায়পুরায় টানা অতিবৃষ্টিতে পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা আক্তার নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মরজাল মাইজপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তানঝুমা ওই গ্রামের আপেল মিয়ার মেয়ে। সে স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে বিদ্যালয় ছুটি হওয়ার পর তানঝুমা বাড়ি ফেরে। এ সময় বাড়ির পাশে থাকা চালবিহীন একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল ভারী বর্ষণে হঠাৎ ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

মরজাল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য আছমা বেগম বলেন, ‘মাটির ঘরের দেয়াল ধসে শিশুটির মৃত্যু হয়েছে। নিহত শিশুর বাবা বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। তিনি বাড়ি ফিরলে তানঝুমার দাফন সম্পন্ন হবে।’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর