ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩

ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা হয়েছে।

সোমবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হলেন তানভীর আবেদীন (জুই) (৪১), মো. মজিবুর রহমান (৬০) ও মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির (৬০)।

পুলিশ জানায়, রোববার দুপুরে ধানমন্ডির ১২ নম্বর রোডে ডিঙ্গী রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তায় ৮-১০ জনের একটি ডাকাত দল মো. খোরশেদ আলম নামে এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।

এ সময় ধানমন্ডি মডেল থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় তানভীর আবেদীন ও মো. মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তানভীরের দেহ তল্লাশি করে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার মজিবুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকিরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় ডাকাতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর