ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

বাসাইলের বাঐখোলায় বুধবার বেলা আড়াইটার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।  নিহত বাসযাত্রীদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় ঢাকামুখী রড ভর্তি অন্য একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন।  আহত ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আরও দু’জনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্থান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর