দেশে ডেঙ্গু গত ২৪ ঘণ্টায় জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৫৮ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৪২ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ১৫ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব নেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, ১ হাজার ১৫৮ জন।
এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৩৩ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০০, চট্টগ্রাম বিভাগে ৮৫, খুলনা বিভাগে ৬২, ময়মনসিংহ বিভাগে ৫০, রাজশাহী বিভাগে ৪৭, রংপুর বিভাগে ১৯ এবং সিলেট বিভাগে দুইজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২১ জন। পাশাপাশি এ সময়ে বরিশাল বিভাগে ৩৪ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৩, চট্টগ্রাম বিভাগে ২৫, রাজশাহী বিভাগে ১১, ময়মনসিংহ বিভাগে ৮, খুলনা বিভাগে ৭ এবং ঢাকা বিভাগে ৩ জন ডেঙ্গুতে মারা গেছেন।


