দেশের নাম্বার ওয়ান টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকসের বার্ষিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বুধবার চীনের গুয়াংজুর পার্ল রিভার ইন্টারন্যাশনাল হোটেলের হলরুমে আকিজ বশির গ্রুপের ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘ইভলভ বিয়ন্ড’ শিরোনামের এ আয়োজনে আকিজ সিরামিকসের প্রায় ৩০০ জন বিজনেস অ্যাসোসিয়েট অংশ নেন।
বর্তমানে সারা দেশে আকিজ সিরামিকসের চার হাজারের বেশি রিটেইল শপ এবং প্রায় ৩০০টির মতো শোরুম রয়েছে।
এসব সেলস পয়েন্টের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সর্বত্র আকিজ সিরামিকসের মানসম্মত ও আধুনিক ডিজাইনের টাইলস পৌঁছে যাচ্ছে। এই বিস্তৃত নেটওয়ার্কে বিজনেস অ্যাসোসিয়েটদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বিজনেস অ্যাসোসিয়েটদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে আকিজ সিরামিকস প্রতি বছর আয়োজন করছে এই ‘ইভলভ বিয়ন্ড’ কনফারেন্স।
ডিলার, রিটেইলারসহ সবার নিরলস প্রচেষ্টায় আকিজ সিরামিকস আজ দেশের শীর্ষ টাইলস ব্র্যান্ডে পরিণত হয়েছে।
টানা ছয়বার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড এবং দুইবার সুপারব্র্যান্ডস অর্জনও এর প্রমাণ।
আয়োজনে ছিল ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক বিশেষ আলোচনা, সেশন, পুরস্কার বিতরণী, আকর্ষণীয় র্যাফেল ড্র এবং গালা লাঞ্চ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মোহাম্মদ খোরশেদ আলম, এইচআর ডিরেক্টর দিলরুবা শারমিন খান, ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ জাহিদ হোসেন, আকিজ সিরামিকসের জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ আশরাফুল হক, আকিজ বশির গ্রুপের হেড অব মার্কেটিং মো. শাহরিয়ার জামানসহ আরও অনেকে।
বিজনেস কনফারেন্সের পাশাপাশি পাঁচ দিনব্যাপী এ আয়োজনে আগত অতিথিরা চীনের গুয়াংজু শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।


