চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে খুলিবিহীন লাশ উদ্ধার

চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে খুলিবিহীন লাশ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির খুলিবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে নগরের খুলশী এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) ক্যাম্পাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মরদেহটির মাথা থেকে খুলি আলাদা হয়ে গেছে। এ ছাড়া মুখমণ্ডল বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি বহিরাগত তাৎক্ষণিকভাবে সেটিও নিশ্চিত হওয়া যায় নি।

পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে ইউএসটিসির রেজিস্ট্রার দিলীপ বড়ুয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad