কুষ্টিয়ায় ইউপি সদস্যর বাড়ি থেকে শুটারগান, গুলি ও ককটেল উদ্ধার

কুষ্টিয়ায় ইউপি সদস্যর বাড়ি থেকে শুটারগান, গুলি ও ককটেল উদ্ধার
Advertisement
Advertisement

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ইউপি সদস্য আরিফুল মেম্বারের বাড়ি থেকে শুটারগান, গুলি ও ককটেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোররাত ৪টার দিকে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশের একটি দল ছাতিয়ান ইউনিয়নে আরিফুল মেম্বারের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে একটি শুটারগান, গুলি ও ককটেল উদ্ধার করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকের সঙ্গে ইউপি সদস্য আরিফুল মেম্বারের সম্পৃক্ততার কোনো তথ্য পাওয়া যায়নি।

উদ্ধার হওয়া অস্ত্র ও ককটেল কীভাবে তার বাড়িতে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর