উত্তর বাড্ডায় অর্ধগলিত ২ মরদেহ উদ্ধার

উত্তর বাড্ডায় অর্ধগলিত ২ মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে সাইফুল (৩০) ও শাকিলা (২৮) নামে দুইজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, রোববার সকাল ১১টার দিকে খবর পেয়ে উত্তর বাড্ডা পূর্বাঞ্চল-২ নম্বর লেনের ওই বাড়িতে যায় পুলিশ। এ সময় তৃতীয় তলার ওই বাসাটির দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল। পরে দরজা খুলে অর্ধগলিত মরদেহ দুটি পাওয়া যায়।

তিনি আরও জানান, মৃতরা সম্পর্কে কী হন তা এখনো বিস্তারিত জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, তারা স্বামী-স্ত্রী নন। ধারণা করা হচ্ছে, তাদের হত্যা করা হয়েছে।

মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad