ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড

ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড
Advertisement
Advertisement

ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকিংয়ের শিকার হয়েছে। শুক্রবার ভোরে হ্যাকাররা পেজের প্রোফাইল ও কভার ছবি বদলে দিয়ে একটি ‘হুমকিমূলক’ বার্তা পোস্ট করে।

ভোর ৫টা ৪২ মিনিটে দেওয়া ওই পোস্টে জানানো হয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পেজটি ‘টিম এমএস ফোর সেভেন জিরো এক্স’ হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে তারা পেজের নাম পরিবর্তন করেনি।

হুমকি বার্তায় হ্যাকাররা দাবি করে, তারা ইসলামী ব্যাংকের কার্যক্রম কঠোরভাবে নজরদারি করছে। একই পোস্টে ব্যাংকের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে নতুন করে সাইবার হামলা চালানোরও হুমকি দেওয়া হয়।

ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম হ্যাকিংয়ের ঘটনাটি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমাদের আইটি বিভাগ সমস্যা সমাধানে কাজ করছে।’

তবে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ওই ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যায়নি। এতে উদ্বেগ জানান ব্যাংকের গ্রাহকেরা।

অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের আর্থিক খাত ক্রমশই ‘ডিজিটাল প্ল্যাটফর্মের’ ওপর নির্ভরশীল হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকের ঘটনায় ব্যাংক খাতের নিরাপত্তার দুর্বলতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। দেশের গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলোয় সাইবার হামলার ঝুঁকি বাড়তে থাকায় দ্রুত সাইবার নিরাপত্তা জোরদার করা জরুরি বলে মনে করেন তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর