ইসরায়েলকে ‘অভিশাপ’ বলা পোস্ট মুছলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলকে ‘অভিশাপ’ বলা পোস্ট মুছলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ছবি: এআই
Advertisement
Advertisement

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলকে ‘মানবতার প্রতি অভিশাপ’ আখ্যা দিয়ে পোস্ট করার পর সেটি ডিলিট (মুছে দেওয়া) করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

এই পোস্টের পর ইসরায়েল সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদের মুখে তিনি তা সরিয়ে নিতে বাধ্য হন বলে ধারণা করা হচ্ছে।

খাজা আসিফ তার ওই পোস্টে মধ্যপ্রাচ্যে নিরীহ মানুষ হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছিলেন। তিনি বলেন, ‘প্রথমে গাজা, এরপর ইরান এবং এখন লেবানন—রক্তপাত থামছেই না। ইসরায়েল মানবতার প্রতি অভিশাপের এক বাস্তব দৃষ্টান্ত।’

‘আমি আশা করি এবং প্রার্থনা করি, যারা ফিলিস্তিনি ভূমি ইহুদিদের হাতে তুলে দিতে “ক্যানসারের মতো রাষ্ট্র” সৃষ্টি করেছে, তারা নরকে পুড়ুক’, যোগ করেন তিনি।

আরও পড়ুন

প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এ মন্তব্যকে ‘চরম অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করে।

এতে বলা হয়, ‘কোনো দেশের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে থেকে এ ধরনের বক্তব্য সহ্য করা যায় না, বিশেষ করে এমন একটি দেশের পক্ষ থেকে, যারা নিজেদের শান্তির নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে দাবি করে।’

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা আয়োজন করেছে পাকিস্তান। দুই দেশের অন্যতম আস্থাভাজন হিসেবে শান্তি আলোচনার জন্য নিরপেক্ষ স্থান হিসেবে ইসলামাবাদকে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকরা।

এমন পরিস্থিতিতে খাজা আসিফের পোস্ট অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টির পাশাপাশি বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর