‘আর্জেন্টিনা অজেয় নয়’, হুংকার সুইস কোচের

‘আর্জেন্টিনা অজেয় নয়’, হুংকার সুইস কোচের
সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মিসরের বিপক্ষে প্রায় হারতে বসা ম্যাচটা শেষ মুহূর্তের নাটকীয়তায় জিতে নিয়েছে আর্জেন্টিনা। এই রুদ্ধশ্বাস জয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা জায়গা করে নিয়েছে বিশ্বকাপের শেষ আটে। আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।

মঙ্গলবার রাতে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে সুইসরা। ওই ম্যাচের পরই শেষ আটে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনাকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিনকে। তার কথায় আলবিসেলেস্তেদের জন্য সমীহ থাকলেও আর্জেন্টিনাকে হারানো যে অসম্ভব কিছু নয়–তা স্পষ্ট মনে করিয়ে দিয়েছেন তিনি।

সুইস কোচ বলেন, ‘বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়াটা দারুণ ব্যাপার। আমাদের জন্য এটি এক অনন্য সুযোগ। তবে আর্জেন্টিনা অজেয় নয়। অবশ্যই আমরা তাদের হারানোর সর্বোচ্চ চেষ্টা করব। আমরা লাতিন আমেরিকার দলগুলোর মানসিকতা ভালো করেই জানি।’

পরিসংখ্যান বলছে, ১৯৫৪ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল সুইজারল্যান্ড। এরপর দীর্ঘ ৭২ বছর পর তারা আবার বিশ্বকাপের শেষ আটে জায়গা পেল। এখন পর্যন্ত চলতি টুর্নামেন্টে অপরাজিত রয়েছে ইউরোপের এই দলটি। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রাখার পর আলজেরিয়া এবং এরপর কলম্বিয়াকে বিদায় করে তারা পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে।

সুইসদের এই অবিশ্বাস্য পথচলায় রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে আসা অভিজ্ঞ ডিফেন্ডার রিকার্দো রদ্রিগেজ। তবে কোচের চেয়ে তাঁর কণ্ঠে আর্জেন্টিনার জন্য সমীহের সুরটাই বেশি শোনা গেল।

কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ শেষে রদ্রিগেজ বলেন, ‘কোয়ার্টার ফাইনালে খেলতে আসা আর্জেন্টিনা অসাধারণ একটা দল। ওদের দলে দুর্দান্ত কিছু খেলোয়াড় আছে, একজন ভালো কোচও আছে। ওরা কীভাবে খেলে, তা আমাদের জানা। আর ওদের দলে তো আছেই বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad