‘আন্ডারওয়ার্ল্ড রুখতে র‌্যাব তৎপর’

‘আন্ডারওয়ার্ল্ড রুখতে র‌্যাব তৎপর’
ব্রিফিং করছেন র‌্যাবের পরিচালক, উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

 

‘আন্ডারওয়ার্ল্ডের’ বিরুদ্ধে র‍্যাব সোচ্চার বলে জানিয়েছেন র‌্যাবের পরিচালক, উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী। তিনি জানান, পাশাপাশি শীর্ষ সন্ত্রাসীদের অপতৎপরতার বিরুদ্ধে বাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর কাওরানবাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা প্রধান ইন্তেখাব আরো বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা স্বাভাবিক কার্যক্রম চলমান রেখেছি। এরপরেও যদি কোনো ধরণের অপতৎপরতা নজরে আসে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

‘আন্ডারওয়ার্ল্ড’ প্রসঙ্গে তিনি বলেন, ‘এর বিরুদ্ধে র‌্যাবের গোয়েন্দা তৎপরতার পাশাপাশি সারাদেশে সক্রিয় ১৫টি ব্যাটালিয়নের মাধ্যমে নজরদারী চলছে। যদি কোনোধরণের অপতৎপরতা আমাদের নজরে আসে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন

ঈদে নিরাপত্তা বৃদ্ধি

র‍্যাবের কার্যক্রম ও আসন্ন ঈদ উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে সারাদেশে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করার কথা জানিয়েছেন র‌্যাবের মুখপাত্র ইন্তেখাব।

ঈদ নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের কন্ট্রোলরুম, মোবাইল পেট্রোল, ক্যাম্প, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং থাকছে বলে জানান তিনি।

ইন্তেখাব চৌধুরী আরো বলেন. ‘গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে কোনধরণের নাশকতার ব্যপারে সুনির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি। তারপরেও নাশকতাকারীদের যে কোন ধরণের পরিকল্পনা ও অপতৎপরতা রোধ করতে সর্বদা প্রস্তুত রয়েছে এ বাহিনী।’

ঈদে বিভিন্ন অনুষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে আসা নারীদের ‘ইভটিজিং’ বা হয়রানী রোধ করতে ভ্রাম্যমাণ আদালতসহ প্রয়োজনীয় ব্যাস্থা গ্রহণ করা হবে জানিয়ে উইং কমান্ডার আহ্বান জানান, কেউ কোন ধরণের হেনস্থার শিকার হলে অবশ্যই যেন তা কর্তব্যরত র‌্যাবকে জানানো হয়। সে ক্ষেত্রে তারা কঠোর ব্যবস্থা নেবেন।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর