হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো বিএম মোজাম্মেল হককে

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো বিএম মোজাম্মেল হককে
বিএম মোজাম্মেল হককে আদালতে নেওয়া হচ্ছে। ফাইল ছবি: টাইমস
Advertisement
Advertisement

জুলাই ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় মো. শামীম মিয়াকে হত্যাচেষ্টা মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান গত ২৭ অক্টোবর এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আরও পড়ুন

এদিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়াসহ কয়েকজন গ্রেপ্তার না দেখাতে শুনানি করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বাদী মো. শামীম মিয়া ভাটারা থানার ১০০ ফিট রাস্তায় আন্দোলনে যোগ দেন। এ সময় তিনি শরীরের বিভিন্ন স্থানে চারটি গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসা শেষে এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকের নামে একটি হত্যাচেষ্টা মামলা করেন। ওই মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখানো হলো।

তিনি একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad