হজের প্রাক-নিবন্ধনে লাগবে যেসব তথ্য

হজের প্রাক-নিবন্ধনে লাগবে যেসব তথ্য
ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধনে জাতীয় পরিচয়পত্র বা বাংলাদেশি পাসপোর্ট/জন্মসনদ, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে হজে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজে যাওয়ার প্রথম ধাপ হলো প্রাক-নিবন্ধন। এ সময় আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা বাংলাদেশি পাসপোর্ট কিংবা জন্মসনদ, একটি পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর দিতে হবে। একই পরিবারের একাধিক ব্যক্তি চাইলে একটি ব্যাংক হিসাব ব্যবহার করতে পারবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, হজের আর্থিক লেনদেন নিরাপদ ও সুশৃঙ্খল করতে সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় হজযাত্রীদের ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া যেসব হজযাত্রী আগে প্রাক-নিবন্ধনের সময় ব্যাংক হিসাবের তথ্য দেননি, তাদের নিবন্ধনের সময় সেই তথ্য জমা দিতে হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, ২০২৭ সালের হজের জন্য গত ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন শুরু হয়েছে। সৌদি আরব সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad