‘স্বপ্ন দেখা রাজকন্যা’ মুক্তি ২৬ সেপ্টেম্বর

‘স্বপ্ন দেখা রাজকন্যা’ মুক্তি ২৬ সেপ্টেম্বর
'স্বপ্ন দেখা রাজকন্যা'-র পোস্টারে সালওয়া ও আদর আজাদ
Advertisement
Advertisement

২০২১ সালে তৎকালীন সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’।  দীর্ঘ ৪ বছরের অপেক্ষার পর অবশেষে মুক্তির দিন চূড়ান্ত হলো ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমার। সিনেমাটি আসন্ন দুর্গাপুজায় মুক্তি পাবে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নতুন প্রজন্মের দুই তারকা আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া।

সোশ্যাল মিডিয়ায় সিনেমার পোস্টার প্রকাশ করে পরিচালক জানান, প্রযোজক সমিতি থেকে মুক্তির অনুমোদন নেওয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর মুক্তি উপলক্ষে প্রস্তুতিও চলছে।

পরিচালক মানিক বলেন, ‘২০২১ যখন সেন্সর ছাড়পত্র পেলাম তখন দেশে করোনার প্রকোপ ছিল। এরপর ছবিটি নানা কারণে মুক্তি দিতে পারি নাই এতদিন।’

ছবিটি মুক্তি উপলক্ষে আদর আজাদ বলেন, ‘দারুণ একটি গল্পের ছবি এটি। মানিক ভাইয়ের সঙ্গে এর আগে আরেকটি ছবিতে কাজ করেছিলাম। সেটিতে অভিনয় করে দর্শকদের দারুণ প্রশংসা পেয়েছিলাম। আশা করছি এ ছবিটিও দর্শকরা ভালোভাবে গ্রহণ করবে।’

আরও পড়ুন

নিশাত নাওয়ার সালওয়া বলেন, ‘পরিচালক ও আমার হিরো—দুজনেই আমাকে বেশ সহায়তা করেছিল অভিনয়ে। আমার বিশ্বাস মানুষের পছন্দের একটি ছবি হবে এটি।’

সিনেমাটিতে রোমান্স ও ফ্যান্টাসির মিশেলে এক স্বপ্নভঙ্গের গল্প তুলে ধরা হয়েছে। সেখানে রাজকন্যা আর বাস্তবতার জটিলতা মিশে যায় এক বিন্দুতে। এই জাদুকরী কাহিনির মূল আকর্ষণ আদর ও সালওয়ার রসায়ন।

ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। এম এস মুভিজের ব্যানারে নির্মিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মারুফ আকিব, রেবেকা, চিকন আলী প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর