কাজান উৎসবে বাংলাদেশের ছবি

কাজান উৎসবে বাংলাদেশের ছবি
‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’-এর পোস্টার
Advertisement
Advertisement

বিশ্বের অন্যতম চলচ্চিত্র উৎসব কাজান। উৎসবটির ২১তম আসর শুরু হচ্ছে ৫ সেপ্টেম্বর থেকে। রাশিয়ায় অনুষ্ঠিত হওয়া উৎসবটি চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’।

যুবরাজ শামীমের প্রযোজনায় ‘দরবার শরীফ’ এর ব্যানারে ছবিটি নির্মাণ করেছেন যশোরের তরুণ নির্মাতা শাহরিয়ার আজাদ সৌমিক।

উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে তিনি চিত্রগ্রাহক শোয়ায়েব মোহাম্মদ জাহেদি শামসকে সঙ্গে নিয়ে দুদিন আগে কাজানে পৌঁছান। ইতোমধ্যেই তারা হেঁটেছেন লাল গালিচায় এবং অংশ নিয়েছেন সংবাদ সম্মেলনে।

সৌমিক জানিয়েছেন, কাজানে স্থানীয় সময় ৮ সেপ্টেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’-এর প্রিমিয়ার প্রদর্শনী।

এদিকে স্বল্পদৈর্ঘ্যটির প্রযোজক জানান, কাজানের পর পরই যুক্তরাষ্ট্রের ‘ক্ল্যাফাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর উদ্বোধনী সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে সৌমিকের ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ‘ক্ল্যাফাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ এর পর্দা নামবে ২১ সেপ্টেম্বর।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর