সোনার দাম আরও বাড়ল

সোনার দাম আরও বাড়ল
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

দেশের বাজারে সোনার দাম আরও বেড়েছে। সবচেয়ে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম ভরিতে তিন হাজার ২৬৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

মঙ্গলবার সকাল সোয়া ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং -এর এক জরুরি সভায় নির্ধারিত নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় তিন হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ভরিতে তিন হাজার ১৫০ টাকা বাড়িয়ে দুই লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা দুই হাজার ৬৮৩ টাকা বেড়ে দুই লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি দুই হাজার ২১৬ টাকা বেড়ে নতুন দাম হয়েছে এক লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

দেশে বর্তমানে সোনার দামের পাশাপাশি রুপার দামও বাড়ানো রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে পাঁচ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ভরিতে ২৯২ টাকা বাড়িয়ে পাঁচ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ২৩৪ টাকা বাড়িয়ে চার হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে তিন হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

কয়েক দফা কমার পর গত ২৮ মার্চ থেকে দেশের বাজারে ফের সোনার দামে উর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad