সুন্দরবন থেকে ১৮ জেলে অপহরণে এলাকায় আতঙ্ক

সুন্দরবন থেকে ১৮ জেলে অপহরণে এলাকায় আতঙ্ক
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের একটি খাল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন নদী ও খালে মাছ ধরার সময় অন্তত ১৮ জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে। ‘ডন বাহিনী’ পরিচয়ে সশস্ত্র বনদস্যুরা তাদের অপহরণ করেছে বলে অভিযোগ করেছে জেলে পরিবারগুলো। এ ঘটনায় সুন্দরবনের অন্যান্য জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

ফিরে আসা অপহৃত জেলেদের সহযোগীরা জানান, সুন্দরবনের মামুন্দো ও মালঞ্চ নদীর খালে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মাছ ধরার সময় বনদস্যুরা প্রতিটি নৌকা থেকে একজন করে জেলেকে তুলে নিয়ে যায়। অপহৃতদের অধিকাংশই শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর, কদমতলা, মথুরাপুর, মৌখালী ও ছোট ভেটখালী এলাকার।

জেলেদের দাবি, দস্যু দলের মধ্যে ২০১৮ সালে আত্মসমর্পণ করা শ্যামনগরের শাহাজান ও শফিকুল ইসলাম ওরফে বেটে শফিকুলকে তারা চিনতে পেরেছেন। তারা দু’জনেই ‘ডন বাহিনী’ প্রধানের সহযোগী হিসেবে কাজ করছে।

মামুন্দো নদীর মাইটেভাঙা খাল থেকে তিনজন, রাজাখালী খাল থেকে তিনজন, মালঞ্চ নদীর মাইশারকোল ও উলোবাড়ি খাল থেকে চারজন এবং কলাগাছি এলাকা থেকে তিনজনসহ পরবর্তীতে ওইসব এলাকা থেকে আরও পাঁচ জেলেকে দস্যুরা অপহরণ করে। নিরাপত্তার কারণে অপহৃতদের নাম প্রকাশ করা যাচ্ছে না বলে জানান ফিরে আসা জেলেরা।

জেলেরা আরও জানান, বন বিভাগের নিয়ম মেনে মাছ ধরলেও দস্যুদের হাত থেকে তারা রেহাই পাচ্ছেন না। নিরাপত্তাহীনতায় অনেক জেলে মাছ ধরা বন্ধ করে ফিরে আসতে শুরু করেছেন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) ফজলুল হক জানান, শুক্রবার বিষয়টি জানতে পেরে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে। জেলে জিম্মি হওয়ার ঘটনাটি কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকেও অবহিত করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad