সীমান্তের শূন্যরেখা থেকে ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

সীমান্তের শূন্যরেখা থেকে ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
Advertisement
Advertisement

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমানার শূন্যরেখায় থাকা ২৮ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় অংশের ৫০ গজ অভ্যন্তরে অবস্থান করছিলেন ওই ২৮ জন। কিন্তু শনিবার ভোর থেকে তাদের আর দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় বিএসএফ তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে।

বিজিবির তথ্য অনুযায়ী, বুধবার রাত ৩টার দিকে সীমান্ত পিলার ২০৩/৬-আর সংলগ্ন এলাকা দিয়ে ওই ২৮ জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর হয়। এদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ছয় শিশু রয়েছে। তবে বিজিবির প্রতিরোধের মুখে তারা বাংলাদেশে আসতে পারেনি। এরপর থেকেই তারা শূন্যরেখায় অবস্থান করছিলেন।

বিজিবি অধিনায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম আরও বলেন, ১৬ ব্যাটালিয়নের আওতাধীন পুরো সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad