বোয়ালখালী পাহাড়ে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার

বোয়ালখালী পাহাড়ে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা পাহাড়ের অরিহুরার চর এলাকায় একটি লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাহাড়ে যাওয়া কয়েকজন ব্যক্তি প্রথমে মরদেহটি দেখতে পান। কাছে গিয়ে তারা দেখতে পান, ওই ব্যক্তির দুই হাত পেছনের দিকে শক্তভাবে বাঁধা এবং পা-ও বাঁধা অবস্থায় রয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এটি হত্যাকাণ্ড কি না, সে বিষয়টিও গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad