মিরসরাইয়ে পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

মিরসরাইয়ে পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত
জোরারগঞ্জ হাইওয়ে থানা।
Advertisement
Advertisement

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপভ্যানের ধাক্কায় মো. মজিবুল হক (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার একটি অংশে এ ঘটনা ঘটে।

নিহত মজিবুল হক উপজেলার পশ্চিম খৈয়াছড়া গ্রামের মির্জাপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত আবদুল হকের ছেলে। তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) একজন অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়ক পারাপারের সময় একটি দ্রুতগতির পিকআপভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফুজ্জামান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে।

দুর্ঘটনার পর পিকআপভ্যানটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলেও জানান ওসি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad