সীমান্তবেড়া কাটার চেষ্টা, বিএসএফের হাতে আটক বাংলাদেশি

সীমান্তবেড়া কাটার চেষ্টা, বিএসএফের হাতে আটক বাংলাদেশি
বিএসএফ-এর হাতে আটক জুলফিকার। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার দর্শনা-গেদে সীমান্তে নিরাপত্তা বেষ্টনীর কাছে জুলফিকার (২২) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার সন্ধ্যায় দর্শনা সীমান্তে বেড়া কাটার চেষ্টা করলে তাকে আটক করা হয় বলে জানা যায়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দর্শনা-গেদে সীমান্তের রেললাইনের পাশে ভারতীয় অংশে নিরাপত্তা বেষ্টনী কাটার চেষ্টার সময় বিএসএফ তাকে আটক করে। পরে তাকে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, ভারতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিয়ম অনুযায়ী জুলফিকারকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad